1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ২০ ফেব্রুয়ারি দশ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল- সিভিল সার্জন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৭৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নাছিমা আক্তার বলেছেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে একটি কুচক্রীমহল দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত থাকে। এই ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই চক্রটি এসব করে থাকে। আর এধরণের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই।আর মানুষ এখন অনেক সচেতন। ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনসহ বিভিন্ন টিকাদান কর্মসূচিগুলোতে গণমাধ্যমের ভূমিকা প্রসংশনীয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন এসব কথা বলেন।
কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ আল মামুন ভিটামিন-এ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন।
কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আগামী সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। এবারে কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলাসহ সিটি করপোরেশন ও লাকসাম পৌরসভাসহ ৪হাজার ৯৩২টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখ ৩ হাজার ৫শ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষনপ্রাপ্ত ৯ হাজার ৮৬৪জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০