1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ষষ্ঠ শ্রেণীর শির্ক্ষাথী সানজিদা আক্তার(১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) বিকালে।
নিহত সানজিদা আক্তার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের গোমতী নদীর পাড় শিবনগর গ্রামের কলিমুদ্দিন সরকার বাড়ির সিএনজি চালক সোহাগ মিয়ার কণ্যা। সানজিদা দেবীদ্বার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং এক ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
শুক্রবার সন্ধ্যার পর সরেজমিনে গিয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সানজিদা দুপুর ১২টা থেকে নিখোঁজ ছিল, পুরো এলাকার মানুষ তাকে খুঁজে পায়নি। গোমতী নদীতেও খোঁজা হয়েছে।
বিকেলে পাশের ভবন মালিক আব্দুল বারেকের স্ত্রী মোরশেদা বেগম সন্ধ্যার একটু আগে ছাদ থেকে কাপড় আনতে গিয়ে দেখেন সানজিদা পাশের আবুল কালামের ভবনের ছাদে বৈদ্যুতিক তার ধরে বসে আছে। খবর পেয়ে তার বাবা ছাদ থেকে মৃত অবস্থায় কণ্যার লাশ নামিয়ে আনেন।
সানজিদার বাবা সোহাগ মিয়া জানান, আমি দৌড়ে ছাদে উঠে দেখি আমার মেয়ে এক হাতে বৈদুতিক তার ধরে আছে, অপর হাতে মুষ্ঠিবদ্ধ ছাদ বাগানের ফুল। আমি আমার গায়ের গেঞ্জী খুলে ওই গেঞ্জী দিয়ে তাকে টেনে আনি। ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম বইছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০