1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় পায়ের আঙুলে ফিরে পেলেন হাতের বৃদ্ধাঙ্গুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫২৯ বার দেখা হয়েছে
কুমিল্লায় পায়ের আঙুলে ফিরে পেলেন হাতের বৃদ্ধাঙ্গুল
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে সফলভাবে অঙ্গ প্রতিস্থাপন করেছেন চিকিৎসকেরা। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাতের বৃদ্ধাঙ্গুল হারানো আশরাফুল আলম নামের এক প্রবাসীর হাতে তাঁরই পায়ের আঙুল প্রতিস্থাপন করা হয়েছে।
আশরাফুল আলম পেশায় গাড়িচালক। ২০২৪ সালে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল হারান। এর পর থেকেই কর্মক্ষমতা হারিয়ে চিকিৎসার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়ান। কেউ বলেছে, হাত কেটে ফেলতে হবে, কেউ আবার পরামর্শ দিয়েছে বিদেশে গিয়ে ব্যয়বহুল চিকিৎসার। অবশেষে আশার আলো দেখেন কুমিল্লার পিপলস হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) চিকিৎসক কামরুল ইসলাম মামুনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সাত ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার শেষে আশরাফুলের বাঁ পায়ের দ্বিতীয় আঙুল এনে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলের স্থানে প্রতিস্থাপন করেন। অস্ত্রোপচারের পর নার্ভ সচল হয়েছে এবং আঙুলে রক্ত সঞ্চালনও স্বাভাবিক রয়েছে বলে জানান চিকিৎসকেরা।

চিকিৎসক কামরুল ইসলাম মামুন বলেন, ‘কুমিল্লায় এটিই প্রথম অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা। এর আগে শরীরের বিচ্ছিন্ন হওয়া অংশ পুনরায় জোড়া লাগানোর নজির থাকলেও শরীরের এক স্থান থেকে অন্য স্থানে অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা এই প্রথম। এটি স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো।’

তিনি বলেন,‘এটি ছিল অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ অস্ত্রোপচার। রোগীর সঙ্গে আমরা শুরুতেই ৫০ শতাংশ সাফল্যের নিশ্চয়তা নিয়ে কথা বলেছিলাম। আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। এখন ধীরে ধীরে প্রতিস্থাপিত আঙুল শরীরের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছু সপ্তাহ সময় লাগবে।’
কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাউছার হামিদ বলেন, ‘এ ধরনের অস্ত্রোপচার জেলা শহরের জন্য নজিরবিহীন। এটি শুধু কুমিল্লা নয়, বাংলাদেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থার জন্যই একটি নতুন দিগন্ত।’
অঙ্গ প্রতিস্থাপনের পর আশরাফুল আলম বলেন, ‘সৌদি আরবসহ দেশের অনেক হাসপাতালে ঘুরেছি। সবাই বলেছে বিদেশে গিয়ে কোটি টাকা খরচ করলে হয়তো সম্ভব। কুমিল্লায় এসে আমার এই আঙুল জোড়া লাগবে সেটা ভাবিনি। আমি গাড়ি চালিয়ে সংসার চালাই, সেই পথ বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার নতুন করে মনে হচ্ছে, আমার বৃদ্ধাঙ্গুল ফিরে পেয়েছি।’
এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমদ বলেন,‘জেলা শহরে এ ধরনের জটিল অস্ত্রোপচার চিকিৎসাসেবার ক্ষেত্রে নতুন মাইলফলক। এতে দেশের সাধারণ মানুষ তুলনামূলক কম খরচে দেশেই এমন জটিল চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে। বিদেশ-নির্ভরতা কমবে এবং চিকিৎসার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০