1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুকুরের সঙ্গে বিমানের ধাক্কা,রক্ষা পেল ৭২ যাত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪০৯ বার দেখা হয়েছে
কুকুরের সঙ্গে বিমানের ধাক্কা,রক্ষা পেল ৭২ যাত্রী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। ফ্লাইটটিতে ৭২ জন যাত্রী ছিলেন।গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটটি এক ঘণ্টা দেরি করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ।জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিবুনিবু আলোয় ছুটে চলা উড়োজাহাজের গন্তব্য ঢাকা। সিটবেল্ট বাঁধা যাত্রীদের মনে তখন শুধু বাড়ি ফেরার আনন্দ। হঠাৎই ঝটকা রানওয়ের মাঝখানে ছুটে আসা একটি কুকুরের সঙ্গে ধাক্কা! মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ, থেমে যায় উড়োজাহাজের গতি, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বিমানবন্দর সূত্র জানায়, ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে রানওয়ে থেকে মৃত কুকুরটিকে সরিয়ে নেয়। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু ফ্লাইটটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এতে কোনো ত্রুটি না পাওয়ায় প্রায় এক ঘণ্টা দেরিতে রাত সোয়া ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান, ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীরা নিরাপদ ছিলেন এবং উড়োজাহাজটি এক ঘণ্টা দেরিতে ঢাকায় অবতরণ করেছে। তিনি আরও বলেন, দিনের বেলায় কুকুরের উপদ্রব কম থাকলেও সন্ধ্যার পর রানওয়ে এলাকায় কুকুরের বিচরণ বেড়ে যায়। আলো কম থাকায় ঝুঁকি আরও বাড়ে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য বিমানবন্দরে নিরাপত্তা দায়িত্বে থাকলেও এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০