1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৪৬ বার দেখা হয়েছে
মুরাদনগরে উপদেষ্টা আসিফ সমর্থকদের সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১২
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদের সমর্থকদের বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ আসিফ মাহমুদের অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী মার্কেট থেকে বেশ কয়েকটি ইট, পাটকেল ছোড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়।
ইউপি সদস্য শেখর সাংবাদিকদের জানান, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। এ সময় আমাকে ও সাংবাদিকদেরকে ব্যাপক মারধর করা হয়।
মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক সাংবাদিকদের জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিপক্ষের লোকজন আমাদের উপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পথে শত শত ইট-পাটকেল ছুড়ে আমাদেরকে ধাওয়া দিতে থাকে। এ সময় প্রায় অর্ধশতাধিক সমর্থক আহত হয়। এছাড়া আমি মেম্বারের অবস্থা গুরুতর।
কুমিল্লার মুরাদনগর থানার ওসি (তদন্ত) আমিন কাদের খান সাংবাদিকদের বলেন, আজকে মুরাদনগর সদরে এনসিপির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় মিছিলের পেছন দিকে পাশে অবস্থানকৃত কিছু লোক ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। এতে দুজন আহত হয়। এছাড়া কারা এ হামলার সাথে জড়িত ও ইন্ধনদাতা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০