1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সড়ক দূর্ঘটনয় দেবীদ্বারের প্রবাসী নিহত, নিখোঁজ সন্তানকে নিতে এসে মাসহ আহত ৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৩৯ বার দেখা হয়েছে
সড়ক দূর্ঘটনয় দেবীদ্বারের প্রবাসী নিহত, নিখোঁজ সন্তানকে নিতে এসে মাসহ আহত ৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

নিখোঁজের আট মাস পর শিশু সন্তানের খোঁজ পেয়ে সন্তানকে নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মা-নানী- মামাসহ ৫ জন। এ ঘটনায় ওমান প্রবাসী মোঃ ইব্রাহীম সরকার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ওমান প্রবাসী যুবক ইব্রাহীম সরকার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ডাংগারীপাড় নোয়াবাড়ি(সরকার বাড়ি)’র জুলুশ মিয়ার পুত্র। তিনি ময়নামতি থেকে আসা দূর্ঘটনায় কবলিত সিএনজির যাত্রী ছিলেন।
দূর্ঘটনাটি ঘটে রবিবার (৩ আগষ্ট) বিকেল ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে। প্রত্যক্ষদর্শিরা জানান, কুমিল্লাগামী ফারজানা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের সাথে দেবীদ্বারগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে কংশনগর ইউনিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় ওমান প্রবাসী ইব্রাহিম নামের এক যুবকের মৃত্যু হয়।
তাছাড়াা নোয়াখালী থেকে মোহাম্মদ হোসাইন(৮) নামে এক শিশু ৮ মাস পূর্বে নিঁখোজ হয়। নিখোঁজের পর থেকে ওই শিশুটি দেবীদ্বার সরকারী শিশু পরিবারে আশ্রিত ছিল। শিশুটির বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নামাতচর গ্রামের, তার বাবার নাম মো. আলমগীর। শিশুটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তার মা’ জরিনা বেগম(৩৫), হোসাইনের নানী মনোয়ারা বেগম(৫৮), মামা অলি উদ্দীন( ৪২) এবং অপর এক নারী ও সিএনজি চালকসহ ৫জনই দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হোসাইনের নানী মনোয়ারা বেগম গুরুতর আহত হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ইকবাল বাহার মজুমদার দূর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ, দূর্ঘটনায় কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে আছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০