1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১০২৫ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধ

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উপ নির্বাচনে নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা ও একটি নির্বাচন উপহার দিয়েছে নির্বাচন কমিশন। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে ১৪৫ টি কেন্দ্রে মোট তিনলাখ ৩৯ হাজার ৪ জন ভোটার মধ্যে প্রায় শতকরা ৩৭ শতাংশ ভোটার ১ লাখ ২৯ হাজার ৬১২ জন ভোটার উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন এতে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম শহীদ রঞ্জু লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।গতকাল ৪ জানুয়ারী বুধবার দিন ব্যাপী ইভিএম মেশিনে ভোট গ্রহন শেষে রাত সাড়ে আটটার দিকে ১৪৫ কেন্দ্রের ফল পাওয়ার পর গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.ফরিদুল ইসলাম।
গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা এ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৪ জন নিয়ে উপ নির্বাচন। এ নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও মাঠে সক্রিয় ছিলেন আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙ্গল)। ভোটের মাঠে প্রচারণায় দেখা যায়নি বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক) কে। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) প্রতিকের প্রাথী এরআগে গত ২৫ ডিসেম্বর বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন পেয়েছেন ৭৮ হাজার ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রার্থী হিসাবে জাতীয় পার্টির লাঙল প্রতিকের প্রাথী এএইচএম গোলাম শহীদ রঞ্জু পেয়েছেন ৪৪ হাজার ৯৫০ ভোট। এ ছাড়া বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৭৯৬, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. মাহাবুবুর রহমান ২ হাজার ৯৫০, নির্বাচন থেকে সরে দাড়ানোর পরেও নাহিদুজ্জামান নিশাদ পেয়েছেন ১ হাজার ৬৪০ ভোট।
উল্লেখ্য,গাইবান্ধা-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনটিতে ১২ অক্টোবর উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে প্রথমে গোপন কক্ষে একাধিক ব্যক্তি প্রবেশ করায় ভরতখালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সাঘাটা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে দফায় দফায় ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি। এরপর তদন্ত শেষে ৬ নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চলতি বছরের ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে তারিখ ঘোষণা দেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০