1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

অভিনেত্রী প্রিয়া আমান আর নেই!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৭৩১ বার দেখা হয়েছে

‘অভিনেত্রী প্রিয়া আমান আর নেই!’- এমন তথ্য দেওয়া হয়েছিলো এই অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এরপর দ্রুত খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বেশ কিছুদিন আগে বিষয়টি নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

এদিকে প্রিয়া আমান জানালেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে এমন স্ট্যাটাস দেওয়া হয়েছিল। ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত পেয়েছেন এবং ভালো আছেন তিনি।

প্রিয়া আমান এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আলহামদুলিল্লাহ! আমি প্রিয়া আমান ভালো আছি। যে সব সাংবাদিক ভাইরা আমাকে নিয়ে চিন্তা করেছেন তাদের জন্য ভালোবাসা আরো বেড়েছে। যারা আমাকে এসএমএস/ কল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ফেসবুক হ্যাক করেছিলেন তাদের জন্য অনেক দোয়া রইলো। আল্লাহ আপনাদের হেদায়েত করুক (আমিন)।প্রিয়া আমানের মৃত্যু গুজবে শোকাহত হয়ে পড়েছিলেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরা। এ অভিনেত্রী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মাঝে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। তবে সবকিছু কাটিয়ে সুস্থ রয়েছেন এই অভিনেত্রী।

প্রিয়া আমান বর্ষীয়াণ অভিনেতা সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। ‘অদৃশ্য শত্রু’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এ সিনেমায় জায়েদ খান ও নবাগত মাশরুর পারভেজের বিপরীতে অভিনয় করেন তিনি।

প্রিয়া আমানের পরবর্তী সিনেমা ‘বিজয়িনী’। এটি পরিচালনা করছেন শারমীন সুলতানা শর্মী। এতে অমিত হাসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। ২০১৪-১৫ অর্থ বছরে অনুদানের এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০