1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

লাল লেহেঙ্গায় তাক লাগালেন মধুমিতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১৭২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কপালে ছোট্ট টিপ। নাকে নথ। হাতে চওড়া বালা। লাল লেহেঙ্গা চোলিতে টালিউডের ‘চিনি’ যেন নববধূ। নিজের এই সাজের ছবি শনিবার (২৪ এপ্রিল) ইনস্টাগ্রামে পোস্ট করে তাক লাগালেন মধুমিতা সরকার।

বেশির ভাগ সময়ই পশ্চিমি পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। মাঝেমধ্যে ইনস্টাগ্রামের দেওয়ালে ভেসে ওঠে শাড়ি পরা ছবিও। এবার লাল লেহেঙ্গায় মন মজেছে তার। তবে বিশেষ কোনো উপলক্ষ নেই। আচমকাই গ্রীষ্মের এক দুপুরে লাবণ্য দিয়ে নেটমাধ্যমে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন তিনি।

মধুমিতাকে এই সাজে দেখে আপ্লুত নেটাগরিকরাও। পোস্টের মন্তব্য বিভাগে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।

পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা অভিনীত ‘ট্যাংরা ব্লু’জ’। প্রশংসিত হয়েছে ছবিতে মধুমিতার অভিনয়। কাজের সঙ্গেই এখন মাঝেমধ্যে রান্নাবান্নায় মন দিচ্ছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই বানিয়েছিলেন মনের মতো চিংড়ির মালাইকাড়ি। ফাঁকা সময় পেলেই নানা রকম পদ তৈরি করে ফেলতে ভালোবাসেন মধুমিতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০