1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

প্রেমে বাধা দেওয়ায় ভাইকে নৃশংসভাবে খুন, নায়িকা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২১০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রেমিককে দিয়ে আপন ভাইকে হত্যার ঘটনা ঘটেছে দক্ষিণ ভারতের ধারওয়াড় জেলায়। এ ঘটনায় নিহতের বোন কন্নড় অভিনেত্রী শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করে। খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে বলা হয়, ভাই রাকেশ কাটওয়েকে (৩২) হত্যার অভিযোগে পুলিশ শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

খুনের ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেফতার করেছে ধারওয়াড় জেলা পুলিশ। তারা হলেন- তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) ও নিয়াজ আহমেদ কাটিগর (২১)।

পরে তাদের জিজ্ঞাসবাদে রাকেশ হত্যার পেছনে শানায়া জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে।

পুলিশ জানায়, নিয়াজের সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল ভাই রাকেশের। এর জেরে নিয়াজ প্রেমিকাকে নিয়ে রাকেশকে হত্যার চক্রান্ত করে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাকেশকে তার বাড়িতেই খুন করা হয় এবং ঘটনার সময় উপস্থিত ছিলেন শানায়াও। এরপর নিয়াজ ও বাকি তিন অভিযুক্ত রাকেশের লাশ টুকরো টুকরো করে বনাঞ্চলে ফেলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০