1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সিলেটের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী সোহেল রানা

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৬৪৮ বার দেখা হয়েছে

মোঃ বনি,, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এমনি চিন্তা ভাবনায় একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।
সিলেটের বানভাসি পরিবারের পাশে দাঁড়িয়ে এমনই একটি মানবিক কাজ করলেন সূদুর মালয়েশিয়া প্রবাসী, মাদারীপুর শহরের চৌকিদার বাড়ির সিরাজ উদ্দিন চৌকিদারের মেজ ছেলে চৌকিদার সোহেল রানা । প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি ভালবাসার কমতি নেই একটুও । সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের কল্যানে জানতে পারেন বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার জেলাসহ বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যার পরিস্থিতি। চৌকিদার সোহেলের রানা এমন দৃশ্য দেখতে পেয়ে মানবিক দিক থেকে ভাবনা চিন্তা করে নিজের সামর্থ্য অনুযায়ী অসহায়,বন্যা কবলিত মানুষের পাশে দাড়াই এই মহা মনের মানুষটি। সোহেল রানা গত ২০ শে জুন সোমবার নিজের এলাকার মানব দরদী মানুষদের সাহায্যে বানভাসি ক্ষুদার্ত প্রায় ৩০০ পরিবারের জন্য শুকনো খাবার বিতরণ করেন। একটি পরিবারের জন্য একটি করে প্যাকেট, এতে ছিল. চাউল,ডাউল,বেকারির রুটি,বিস্কুট ,চিড়া ও খেজুরের গুড়। মানবদরদী চৌকিদার সোহেল রানা গত শীতে হরিনাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নে প্রায় বারশত কম্বল বিতরণ করেছেন। এই বিষয়ে জানতে ম্যাসেন্জারের মাধ্যমে আমাদের প্রতিনিধি চৌকিদার সোহেল রানার কাছে ফোন করলে তিনি বলেন, আমি আমার বিবেক, আমার মন থেকে এসব কাজগুলো করি। আমরা শুধু দেশের জন্য রেমিট্যান্স যোদ্ধা না, অসহায় মানুষের বন্ধু। তিনি আরও বলেন, আমার দেখাদেখি যদি কয়েক জন প্রবাসী ভায়েরা সিলেটের বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ায় তাহলে এই মহা দুর্যোগে বানভাসি ক্ষুদার্ত মানুষেরা একটু খেয়ে বাঁচতে পারবে। ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০