1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে ‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে
প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রভাতী ইন্স্যুরেন্সে দীর্ঘ ২২.৫ বছরের কর্মজীবনে মোহাম্মদ সিরাজুল ইসলাম নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের দীর্ঘ এই সময়ে তিনি প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহকসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনেও উল্লেখযোগ্য অবদান রেখেছে। ডিএমডি হিসেবে নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “আমাকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোনীত করায় প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের বীমা খাতের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।” পেশাগত জীবনে অভিজ্ঞ মোহাম্মদ সিরাজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি সিএ (কোর্সেস কমপ্লিটেড) এবং এলএলবি ডিগ্রিধারী। বীমা খাতের বিভিন্ন বিষয়ে দেশ-বিদেশে আয়োজিত উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারেও তিনি অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০