1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৬৩২ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা তালতলী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (১৭ মে-২০২২)বিকেল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দিতে হবে।

এদিকে এবার সরাসরি ছাড়াও প্রথমবারের মতো অনলাইনে মনোনয়ন জমা দেয়া যাবে।মনোনয়নপত্র জমা দিলেও ২৭মে প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব বলেরছেন, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন করতে হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় প্রার্থী বা তার পক্ষে কোন ধরনের শোডাউন করা যাবে না।

ইসি পক্ষ থেকেও একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার সময় ৫ জনের বেশি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করতে পারবেন না। প্রার্থীরা ইউনিয়নভিত্তিক ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে পারবেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় হলফনামা তথ্য দিতে হবে ব্যয়ের উৎসের বিবরণী, মনোনয়ন ফরমে কোনো ভুল হলে প্রার্থিতা বাতিল হবে। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে,বাছাইয়ের তারিখঃ- ১৯ মে-২০২২ বৃহস্পতিবার। আপিল দায়ের ২০-২২ মে-২০২২ শুক্রবার, শনিবার, রবিবার।আপিল নিষ্পত্তি ২৩-২৫ মে-২০২২ সোমবার, মঙ্গলবার, বুধবার।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখঃ- ২৬ মে-২০২২ বৃহস্পতিবার।প্রতীক বরাদ্দ ২৭ মে-২০২২ শুক্রবার। এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০