1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রূপসায় ট্রলির ধাক্কা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় যুথী পাল (১৭) না‌মে এক ‌কিশোরীর মৃত্যু হয়ে‌ছে। সোমবার (২৫ এ‌প্রিল) সকাল সা‌ড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ব্রীজের ওপরে এ ঘটনা‌ ঘ‌টে।

নিহত কিশোরী রূপসা বঙ্গবন্ধু ক‌লে‌জের শিক্ষার্থী। সে উপ‌জেলার পিঠাভোগ ইউ‌নিয়নের বাসিন্দা বিশ্ব‌জিত পা‌লের মেয়ে।

রূপসা থানার এস আই মোঃ তা‌রেক খুলনা গেজেটকে ব‌লেন, যুথী পাল রূপসা বঙ্গবন্ধু ক‌লে‌জের শিক্ষার্থী। সকালে ক‌লেজের উ‌দ্দে‌শ্যে বা‌ড়ি থে‌কে রওনা হয় সে। সকাল সাড়ে ১০ টার দিকে হেটেই আলাইপুর ব্রীজ পার হ‌চ্ছিল সে। এসময় বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ইটবাহী ট্রলি ধাক্কা দি‌লে রাস্তার ওপরে প‌ড়ে যায় এবং জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লে। পরে তাকে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিলে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। ঘাতক ট্রলি ও চালক ইয়‌মিন শেখ‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

রূপসা থানার অ‌ফিসার ইনচার্জ মোশা‌রেফ হোসেন বলেন, সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে এক‌টি ইটবাহী ট্রলার যুথী পাল না‌মে এক শিক্ষার্থী গায়ে সজোরে ধাক্কা দি‌লে সে আহত হয়। পরে চি‌কিৎসক তা‌কে মৃত বলে ঘোষণা ক‌রেন। ট্রলির চালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০