1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৬৪৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

ফেনীতে কর্তব্যরত পুলিশ ভ্যানের পিছনের দিক দিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত অনুমানিক পৌনে তিনটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল থেকে ২ পুলিশ সদস্যকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল মোতাহের ইসলামকে মৃত ঘোষণা করে এবং কনস্টেবল আসাদুল ইসলাম কে হাসপাতালে ভর্তি করায়। তারা দুজন ফেনীর মহিপাল হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আবদুস সামাদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের ফেনীর অংশে পুলিশ ভ্যানে ছড়িয়ে দায়িত্ব পালন করছিলেন মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা। রাত পৌনে তিনটার দিকে রামপুর এলাকার ঢাকামুখি লেইনে একটি কাভার্ডভ্যান (নং ঢাকা মেট্রো ট ২০-০৭২৯) পেছনের দিক থেকে পুলিশ ভ্যানে আঘাত করে। এতে পুলিশের পিকআপ ভ্যানটি পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

তাৎক্ষণিক পুলিশভ্যানে কর্তব্যরত ২ কনস্টেবলকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতাহের ইসলামকে মৃত ঘোষণা করে এবং কনস্টেবল আসাদুল ইসলাম কে হাসপাতালে ভর্তি করায়।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০