1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তালতলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪১৭ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে পারিবারিক কলহের জের ধরে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বাচ্চু মিয়া (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (৩০ মার্চ) সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার বরবগী ইউনিয়নের ছোট ভাইজোড়া এলাকার আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া একই এলাকার খলিল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী মারজিয়ার সাথে কয়েক মাস পূর্বে পরকীয়ায় লিপ্ত হয় বাচ্চু, এরপরই শুরু হয় পারিবারিক কলহের জের। গত প্রায় ১৫ দিন ধরে অসংলগ্ন আচরণ করেন বাচ্চু।

স্ত্রী আসমা বেগম জানান প্রতিবেশী মার্জিয়া সাথে পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে বাধা দিলে স্বামী বাচ্চু মিয়া বিভিন্ন সময়ে মারধর ও ঘরের মালামাল ভাঙচুর করতেন। ঘটনার আগের দিন মঙ্গলবার ঝগড়াঝাঁটি করে ঘর থেকে বের হয়ে যায় রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির আঙ্গিনায় তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০