1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের চারণ সাংবাদিক হাসেম শাহরিয়ার এর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার দেখা হয়েছে
  • মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারণ সাংবাদিক হাশেম শাহরিয়ারের (৬৫) মৃত্যু হয়েছে।শনিবার(১৮ নভেম্বর)ডিএম পরিবহনের একটি বাসে উঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন।পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১টার দিকে মারা যান তিনি। এর আগে শনিবার বিকেলে অফিসের কাজ শেষে বাসায় ফিরছিলেন।ফেরার পথে ইছাপুরা বাজার এলাকায় বাসে ওঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা য়ায়,ডিএম পরিবহনের একটি বাসে উঠার সময় তাকে হেল্পার ধাক্কা দিয়েছে।এ সময় ডিএম পরিবহনের বাসকে আটক করলে কিছু যাত্রী বলেন,হাশেম ভাই তাড়াহুড়ো করে বাসে উঠতে গিয়ে পড়ে যান।পরে তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

নিহতের স্ত্রী বলেন,আমরা খবর পেয়ে ইছাপুরা হাসপাতালে গিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিডফোর্ড)হাসপাতালে নিয়ে যাই।সেখানে নিয়ে যাওয়ার পর তার বুকে অনেক ব্যথা হচ্ছিল বলে তিনি আমাদের জানান।পরে রাত একটার দিকে মারা যান তিনি।

যুগেন্দ্রনাথ গুপ্ত ও সফিউদ্দিন আহমেদ এর পরে চারণ সাংবাদিকতার আরেক বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন হাশেম শাহরিয়ার। সাংবাদিক হাশেম শাহরিয়ার ‌‘আমাদের বিক্রমপুর’ নামে একটি মাসিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।প্রায় তিন যুগ ধরে ওই পত্রিকাটির প্রকাশনা ও সম্পাদনা করার দায়িত্ব পালন করেন তিনি। একজন চারণ সাংবাদিক হিসেবে মুন্সীগঞ্জের পথে প্রান্তরে প্রায়ই তাকে ঘুরে বেড়াতে ও তথ্য সংগ্রহ করতে দেখা যেত। রবিবার(১৯ নভেম্বর)বেলা ১১টার দিকে চাঠাতি পাড়া জামে মসজিদের ঈদগায়ে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০