1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় স্কুলছাত্র হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৪২৩ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়ায় স্কুলছাত্র আল আমিন হত্যা মামলায় এক বৃদ্ধসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাঁদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বিকাল চারটার দিকে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন-গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামের হাবিবর রহমান(৭০) এবং একই এলাকার শহিদুল ইসলাম(৪০)। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট নাসিমুল করিম হলি।
নাসিমুল করিম হলি জানান,গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী মধ্যপাড়া গ্রামের খলিলুর রহমান জায়গা না ছেড়ে সীমানাপ্রাচীর নির্মাণ করেন। এতে রাস্তা ছোট হয়ে যাওয়ায় গ্রামবাসীর চলাচলে সমস্যা হয়।
২০১৭ সালের ৩০ জুন বিকেলে রাস্তা ছোট করে সীমানা নির্মাণে বাধা দিলে খলিলুর রহমান,হাবিবর রহমান ও কুদ্দুস মাস্টারের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে খলিলুর রহমান ও হাবিবর রহমানের লোকজন কুদ্দুস মাস্টারকে আটকে রাখেন। তাকে উদ্ধারে স্বজনরা ছুটে আসেন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠিসোটার আঘাতে আমজাদ হোসেনের ছেলে তৎকালীন বাগবাড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আল-আমিনসহ কয়েকজন আহত হন। আহতদের বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরেরদিন সকালে ওই হাসপাতালে মারা যায় আল-আমিন। এ ঘটনায় নিহতের বাবা শনিবার সকালে গাবতলী থানায় ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তিনি আরও জানান, সকল স্বাক্ষ্য প্রমাণ শেষে রবিবার বিকাল চারটার দিকে আল আমিন হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন এবং বাকি আসামিদের খালাস প্রদান করেন৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০