1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

রানীশংকৈলে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩৯৩ বার দেখা হয়েছে

রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার নিয়াপাড়া
থেকে গতকাল রোববার গন্ধগোকুল নামে একটি প্রানী উদ্ধার করেছে রানীশংকৈল বনবিভাগ। জানা যায়,নিয়াপাড়ার আব্দুল বারেকের বাড়ীর একটি ঘরে গত শনিবার দিবাগত
রাতে আশ্রয় নেই প্রানীটি। প্রথমে এটিকে মেছো বাঘ ভেবে আতংকে পড়ে যায় বারেকের পরিবার। পরে পরিবারের সকলে মিলে এটিকে ধরে লোহার শিকলে পা বেধেঁ
রাখে তারা। পরে খবর পেয়ে রানীশংকৈল বনবিভাগের কর্মকর্তা শাহাজাহান আলী এটিকে বিলুপ্ত প্রায় গন্ধগোকুল প্রানী হিসাবে সনাক্ত করে। রোববার সকালে প্রানীটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। উপজেলা বন কর্মকর্তা শাহাজাহান আলী বলেন,গন্ধগোকুল একটি অরক্ষিত প্রানী। এরা নিশাচর প্রাণী, মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে
জীবনযাপন করে। এ ছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে। তিনি আরোও বলেন,প্রানীটিকে উদ্ধার করে বীরগঞ্জ বন সার্কেলে নেওয়া হয়েছে। সেখানে সিংড়া বনায়নে এটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০