1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় জুতার শো-রুমে কর্মচারীদের সঙ্গে হিজড়াদের মারপিট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৪৫০ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিুপোটার

চাঁদা দাবি করাকে কেন্দ্র করে বগুড়ায় হিজড়াদের সাথে জুতার শো রুমের কর্মচারীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের পায়ে পায়ে নামের শো রুমে ওই ঘটনা ঘটে। মারপিটের খবর পেয়ে জেলার হিজড়ারা ওই শো রুম ঘেরাও করেন এবং বিচারের দাবিতে হট্টগোল করেন।
তখন খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করেন। পরে শো রুমের মালিক পক্ষ এবং হিজড়াদের জেলা সর্দারনীর দুই ঘন্টার বৈঠক শেষে ৫ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করেন।
শহরের বাদুরতলা এলাকার উম্মে পরী নামে এক হিজড়া বলেন, ঈদ উপলক্ষে রাত ৯ টার দিকে আমিসহ চারজন পায়ে পায়ে জুতার শো রুমে যাই। তারা প্রতি বছর আমাদের ঈদের জন্য ৫ হাজার টাকা দেয়। এবারও আমরা দাবি করলে তারা ৫০০ টাকা ধরিয়ে দিয়ে চলে যেতে বলেন। পরে আমরা বাকি টাকা দাবি করলে দোকানের কোষাধ্যক্ষের নির্দেশে কর্মচারীরা আমাদের মারপিট করে৷ এতে সুরভী নামে এক হিজড়া আহত হয়েছে বলে জানা যায়।
দোকানের মালিক পক্ষের সদস্য সিরাত ইসলাম জানান, চাঁদা দাবি করাকে কেন্দ্র করে হিজড়াদের সাথে আমাদের দোকানের কর্মচারীদের কথা কাটাকাটি হয়েছে। হাতাহাতি হয়েছে তবে কোন মারপিটের ঘটনা ঘটেনি। পরে তাদের সাথে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে। জেলা হিজড়া সর্দারনী নূপুর আকতার কনা বলেন, পায়ে পায়ে শো রুমের কর্মচারীদের সাথে আমাদের কয়েকজন হিজড়ার সাথে ঝামেলা হয়েছিল। পরে ৫ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়েছে। কারণ এদের মত বিভিন্ন শো রুম থেকে টাকা নিয়েই আমাদের সারা বছর চলতে হয়। এদিকে বগুড়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক( এসআই) শহিদুল ইসলাম বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে আসি। আসার পর দুই পক্ষ বসে মীমাংসা করেছে। আমাদের কাছে কোন পক্ষই কোন অভিযোগ করেনি।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০