1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকালে আ’লীগ নেতার গোপনাঙ্গ কেটে হত্যার অভিযোগ!!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১০ বার দেখা হয়েছে

মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ চেষ্টাকালে এক আওয়ামী লীগ নেতার গোপনাঙ্গ কেটে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম এরশাদুল ইসলাম। তিনি কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মঙ্গলবার সকাল পৌণে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধুকে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মনজুরুল ইসলাম জানান,২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি অভিযুক্ত গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে এরশাদুলের নামে। তখন থানায় মামলা হলে এরশাদুল কারাগারে ছিলেন। কিছুদিন আগে জামিনে বের হন এরশাদুল।
আটক গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন,’এরশাদুল জামিনে বের হয়ে আবারো আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। সোমবার সন্ধ্যায় আমি বাজারে গেলে এরশাদুল বাড়িতে এসে আমার স্ত্রীকে আবারও ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার স্ত্রী ব্লেড দিয়ে এরশাদের পুরুষাঙ্গ অঙ্গ কেটে দেয়। এরপর পুলিশ এসে আমার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে।’
শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম বলেন,এই ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০