1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সুন্দরগঞ্জে পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৫৯৩ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামের একটি পুকুর থেকে ফজলুল হক (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পরিবারের ৪ জনকে আটক করা হয়।

আজ মঙ্গলবার ১২ জুলাই উপজেলার ছাপরহাটি ইউনিয়নের খানপাড়া গ্রামের একটি পুকুর থেকে ফজলুল হকের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়,নিহত ফজলুল হকের ছেলে ও পরিবারের সকল সদস্যারা প্রায় টাকার জন্য ফজলুল হক কে মারপিট করে আসছিলেন। তাকে খেতে না দেওয়াসহ নানা রকম নির্যাতন করতো। তার পরিবারের সদস্যারাই তাকে মেরে ফেলছে বলে ধারণা তার পরিবারসহ অনেকের।

স্থানীয় সূত্রে আরো জানা যায়,গতকাল ১১ জুলাই সোমবার রাতে ফজলুল হকের ছেলে আরিফ মিয়া,পুত্রবধূ নিলুফা বেগম ও স্ত্রী আমেনা বেগম নিহতের কাছে টাকা চায়। এই টাকা দিতে অস্বীকার করলে রাতেই তাকে মারধর করে মেরে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে মঙ্গলবার সকালে ছোট ছেলে তার বাবা ফজলুল হকের মরদেহ পুকুরে দেখতে পেয়ে চিৎকার করলে গ্রামবাসীরা ছুটে আসে।

থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখার মোকাদ্দেম সাংবাদিকদের জানান,খবর পেয়ে ফজুলুল হকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পরিবারের ৪ জনকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০