1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

চান্দিনা ভোটের আগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১৬ দিন আগে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে স্ট্রোক করে সোমবার রাত ১টার দিকে এ কে এম রুহুল আমিন ভূইয়ার মৃত্যু হয়।
চান্দিনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল উপজেলার ৪ নম্বর মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী ছিলেন। তার বাড়ি মহিচাইলের পরচঙ্গা গ্রামে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রুহুলের নির্বাচনি কর্মী আনিসুর রহমান ভূইয়া জানান,রুহুল হৃদরোগে ভুগছিলেন। তার হার্টে দুটি রিং পরানো ছিল। মঙ্গলবার জোহরের নামাজ শেষে পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা হবে।
আগামী ২৭ জুলাই মহিচাইল ইউপিতে ভোট হবে। ভোটে রুহুল বাদে আরও পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী আছেন।
চান্দিনা উপজেলা নির্বাচনি কর্মকর্তা আহসান হাবীব বলেন,নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী আমরা নির্বাচন স্থগিত করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০