1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনায় বাসের সাথে ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী গুরুতর আহতসহ নিহত ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৬৩৭ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা

খুলনায় সড়ক দুর্ঘটনায় আরাফাত হাওলাদার (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৬ টার দিকে নগরের আরাফত নগর ও ময়ূরব্রীজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ৫ নং মাছ ঘাট এলাকার জনৈক নুরুল হক হাওলাদারের ছেলে।

একই ঘটনায় বাবু ফারাজী নামে অপর এক যুবক আহত হয়েছে। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার গাইন।

তিনি জানান,সোমবার বিকেলে মোটর সাইকেলযোগে নগরের জয়বাংলা মোড় হয়ে সোনাডাঙ্গার দিকে যাচ্ছিল আরাফাত ও বাবু। মোটর সাইকেলটি আরাফত নগর ও ময়ূরব্রীজের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলে তারা দু’জন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে আরাফাতকে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনা আহত বাবুকে সার্জারী বিভাগে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, ঈদের পরের দিন স্বাভাবিকভাবে ওই এলাকায় ভিড় থাকে। মোটরসাইকেলটি খুব দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। নিহত যুবক খুলনা সদর থানার ৫ নং মাছ ঘাট এলাকার জনৈক নুরুল হক হাওলাদারের ছেলে। পেশায় একজন ইজিবাইক চালক। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০