1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চাঁদপুরগামী ট্রেনে টিকটক করতে গিয়ে পা পিছলে পড়ে ৬ টুকরো কিশোর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

মো.মুছা তপদার,চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরগামী ট্রেনে টিকটক করতে গিয়ে পা পিছলে পড়ে ৬ টুকরো কিশোর

ভাইরাল হতে সবাই চায়,তাই ভাইরাল হওয়ার নেশায় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে নাচের অভিনয় করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পা পিছলে পরে ছয় টুকরো হলো এক কিশোরের দেহ।

কুমিল্লার লাকসাম-চাঁদপুর রেলপথে ১১ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনী সদরের দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে করে ফেনী থেকে চাঁদপুরে সহপাঠীদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিল ওই কিশোর। সোমবার সকাল সাড়ে ১১টায় লাকসাম-চাঁদপুর রেলগেট এলাকায় আসলে তখন ট্রেনের ছাদে বন্ধুদের সাথে নাচ করছিল ওই কিশোর। এ সময় ডিস লাইনের তারে পেঁচিয়ে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে ছয়টি টুকরো হয়ে যায় কিশোরটি।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) সুনীল চন্দ্র সূত্রধর। তিনি বলেন,চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে কিশোরটি নিহত হয়। তার শরীর ছয়টি টুকরো হয়েছে। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। কিশোরের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি তারা ফেনী থেকে চাঁদপুর রেলপথে চিতোষী রেল স্টেশন লাকসাম শ্রীয়াং নানার বাড়িতে ঘুরতে যাচ্ছিল।

লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় কিশোরটি। তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর ব্যবস্থা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০