1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু,আহত ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৬০৫ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ জন আহত হয়েছেন

রোববার (১০ জুলাই) রাতে নগরীর খানজাহান আলী থানাধীন ডাক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন – মোটরসাইকেল চালক,ফুলতলা গাড়াখোলা এলাকার মো: রহিম সরদার (২১) ও আরোহী, একই এলাকার আরোহী মো: গালিব বিশ্বাস (১৮)।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৮ টার দিকে খানজাহান আলী থানাধীন ডাক্তার বাড়ি খুলনা- যশোর মহাসড়ক পারাপারের সময় খাদিজা বেগমকে ফুলতলা থেকে দৌলতপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।
মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা বেগম খুলনা- যশোর মহাসড়কের উপরে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নাক, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। একইসঙ্গে মোটরসাইকেলের চালক রহিম সরদার ও আরোহী গালিবও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর ছিটকে পড়ে। এসময় পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ধাক্কা লেগে তারাও গুরুতর আহত হয়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে চিকিৎসার জন্য ফুলতলা উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর খাদিজা বেগম মৃত্যুবরণ করেন। নিহত খাদিজা বেগম গিলাতলা ২নং বিহারী কলোনির মো: জামিল আহমেদের স্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০