1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভোলায় স্ত্রীকে নির্যাতনে বাধা দেয়ায় প্রতিবেশীকে গলাকেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৬২৭ বার দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি

ভোলায় স্ত্রীকে নির্যাতনের সময় বাধা দেয়ায় নাহিদ (২২) নামে প্রতিবেশী এক যুবককে স্বামী মো. রায়হান গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার সকালে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ডাকাতিয়া চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ একই এলাকার শাহে আলমের ছেলে। এ ঘটনার পরপরই হত্যাকারী রায়হানকে পুলিশ আটক করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রায়হান তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর শুরু করে। এসময় প্রতিবেশী যুবক নাহিদ ঈদের দিনে ঝগড়া বন্ধ করতে বলে রায়হানকে থামাতে যায়। এতে রায়হান উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো বটি দিয়ে নাহিদের গলাকেটে হত্যা করে করেছে বলে জানা যায়।

হত্যাকারী রায়হান ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের চৌমুহনী গ্রামের বশির মিয়ার ছেলে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক রায়হানকে আটক করে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক নিশি পাল, বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাহিদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকারী রায়হানকে পুলিশ আটক করেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০