1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জাকের পার্টির উদ্যোগে নারায়ণগঞ্জে ঈদের জামাত অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৬৮০ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাকের পার্টির উদ্যোগে নারায়ণগঞ্জে আজ রবিবার সকালে ঈদুল আযহার বিশাল জামাত অনুষ্ঠিত হয়। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সল এ জামাতে নামাজ আদায় করেন। দেশের বিভিন্ন স্থান থেকে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং শান্তিকামী মুসলমান এ জামাতে শরীক হন।

নামাজ শেষে দেশ ও জাতির সার্বিক সুখ,শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য,সংহতি ও সৌভ্রাতৃত্ব এবং শান্তিকামী বিশ্ব মানবতার অব্যাহত কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।

পরবর্তীতে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা শরীফ যিয়ারত করা হয়।

এর আগে নারায়নগঞ্জের এই চারারগোপ কালিবাজার এলাকায় বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কমপ্লেক্সে ও সংলগ্ন এলাকায় গতরাত থেকে ইসলামী সম্মেলন শুরু হয়। ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শ এবং সকল ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবসস্থানের ভিত্তিতে সমৃদ্ধ ও অগ্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার তাগিদ জানানো হয় সম্মেলন থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০