1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চান্দিনা আগুনে পুড়ল ৩৮ দোকান ব্যবসায়ীর দিশেহারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৬৪৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

ঈদের আগে আগে প্রতিটি মুদি দোকানে ছিল প্রচুর মালামাল। ছিল নগদ টাকা। কিন্তু দুই ঘণ্টার মধ্যে সব শেষ। চোখের সামনে নিজের প্রতিষ্ঠান পুড়তে দেখেছেন ৩৮ জন ব্যবসায়ী।
ঘটনাটি কুমিল্লা চান্দিনা উপজেলা বাজারের। শুক্রবার রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত। ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তার আগে সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বলেন,আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের মার্কেটগুলোতে যাতে আগুন ছড়াতে না পারে আমরা সে চেষ্টা করেছি।
শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মুদি দোকানি বিমল নন্দী তার পুড়ে যাওয়া দোকানের পাশে দাঁড়িয়ে আছেন। কারও কোনো কথার জবাব দিচ্ছেন না। হঠাৎ চিৎকার করে বলে ওঠেন, ‘শুধু ক্যাশের মধ্যেই ১০ লাখ টাকা ছিল।’
চান্দিনা চাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল মিয়া বলেন, ‘আমার তিনটি দোকান পুড়ে গেছে। ঈদের আগ মুহূর্তে প্রতিটি দোকান ছিল মালামালে ভরপুর।
মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি বাহারুল ইসলাম বাহার বলেন, ‘বাজারের যে অংশে অগ্নিকাণ্ড ঘটেছে, পুরোটাই পৌরসভা নির্মিত চাল বাজার। এ বাজারের ৪৩টি দোকানের মধ্যে ১৯টি দোকানই মুদি ব্যবসায়ীদের। বাকিগুলো চালসহ অন্য পণ্যের। আগুনে সব পুড়ে ছাই।
এদিন সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নিতে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাৎক্ষণিকভাবে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ১০ হাজার করে টাকা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়াসহ উপজেলা ও পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করেন। ওই তালিকায় ৩৮ জন মালিকের ৪৩টি দোকানের তথ্য নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০