1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি আবদুল্লাহ আল মামুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫১৫ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন,বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শাজাহানপুর উপজেলার সর্বস্বরের জনসাধারন ও দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন শাজাহানপুর থানায় কর্মরত জনপ্রিয় অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “আমি সবার জীবনের সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।আর ইসলাম ধর্মাবলম্বী জনসাধারণের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি হলো পবিত্র ঈদ-উল-আযহা। এই উৎসব কোরবানির ঈদ নামে প্রচলিত।ঈদ-উল-আযহা হলো তাকওয়া ও ত্যাগের উৎসব। এই দিনে মুসলমানরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট,গরু,দুম্বা,ছাগল কিম্বা ভেরা কোরবানি দিয়ে থাকে।হালাল পশু কোরবানির মাধ্যমে আল্লাহর কাছে বান্দার তাকওয়া পৌঁছে যায়। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।আমি এই কামনা করি।
তিনি আরও বলেন,” আমরা সকল মুসলমান আমাদের কোরবানির পশুর মাংস আত্মাীয় -স্বজন, এবং গরীব মানুষদের মাঝে বিতরণ করবো। ঈদের দিন যেন একজন মুসলমান প্রতিবেশীও মাংস না খেয়ে থাকে।সবাই যেন মাংস পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ”
সাধারণ মানুষের মাঝে জনপ্রিয় ওসি আবদুল্লাহ আল মামুন আরো বলেন, কোরবানির পশুর রক্ত, বর্জ্য ও চামড়ার সঠিক ব্যবস্থাপনা করতে হবে।কারন, এগুলো থেকে দুর্গন্ধ ও রোগব্যধি ছড়াতে পারে। তিনি সবাইকে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান । তিনি সবাইকে ঈদ ও ঈদ পরবর্তী যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০