1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় প্রাডো গাড়িতে ফেন্সিডিল গাঁজাসহ আটক একজন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৬১৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে করে মাদক পরিবহনের সময় ফেন্সিডিল এবং গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‌্যাব। ০৮ জুলাই শুক্রবার গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন কৌশল অবলম্বন করে বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে করে মাদক পরিবহনের সময় ৪৪৮ বোতল ফেন্সিডিল এবং ৪৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড এর ভাটারা থানার দক্ষিণ কুড়িল এর মৃত আবুল কাশেম এর ছেলে মোঃ শহিদুল ইসলাম(৪৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটিও জব্দ করা হয়।কুমিল্লায় ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িতে মাদক পরিবহনকালে ফেন্সিডিল এবং গাঁজাসহ আটক এক
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন,প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির ভিতর কুমিল্লা ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০