1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নওগাঁর সাপাহারে দুই মাদক ব্যবসায়ীসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪৫৮ বার দেখা হয়েছে

এনামুল হক,নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে ৩০০ পিস নেশা জাতীয় ভারতীয় তৈরী ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুইটি গাঁজা গাছসহ দুইজন মাদক ব্যবসায়ী এবং একজন গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা সদরের মেডিকেলের সামনে এসআই মানিক হোসেন, এসআই মুস্তাফিজ,এএস আই আজিজ, এএসআই আলিমুজ্জামান, এএসআই হাসান আলী সঙ্গীও ফোর্স সহ অভিযান চালিয়ে ৩০০ পিস টেপেন্ডাডল ট্যাবলেট সহ মান্দা উপজেলার মইনোম গ্রামের মুজাহারুল ইসলামের ছেলে মোদাচ্ছের (৩৫) কে আটক করে।
অপরদিকে ওইদিন রাত আড়াইটার দিকে এসআই মুস্তাফিজ, এস আই রবিউল, এএসআই হারুন সঙ্গীও ফোর্স সহ উপজেলা রায়পুর স্কুল পাড়ায় অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছ সহ রায়পুর গ্রামের শামসুদ্দিনের ছেলে মোহাম্মদ রয়েল হোসেন ওরফে কাহু (৪১) কে আটক করে। এদিন আরেক অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ বলেন, মাদক সহ আটক দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০