1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

শপথ নিলেন মেয়র ও কাউন্সিলরা কুসিক নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে: প্রধানমন্ত্রী

আরএম সেলিম শাহী
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৫৯৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন প্রযুক্তির যুগ। বিশ্বের বিভিন্ন দেশেই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। কুমিল্লা সিটি নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি নির্বাচন হয়েছে। এখানে মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। নির্বাচনের ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত। এতো চমৎকার এবং শান্তিপূর্ণ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে অতীতে দেখিনি।
তিনি আরো বলেন, কোন মানুষ যদি ভূমিহীন থাকে তাহলে অবশ্যই তালিকা দিবেন, তাকে ঘর করে দিবো। মঙ্গলবার বেলা ১২টার দিকে কুমিল্লা সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

পরে পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেন,সিলেট মেয়র অন্য দলের,অথচ আমরা সিলেটে মেয়রকে সব ধরনের সহযোগিতা করছি।কারন সেই ভালো কাজ করছে,আর সেই যে দলের হউক ভালো কাজকে এ সরকার মূল্যায়ান করছে,কুমিল্লার মেয়র আশা করি পারবে।
এর আগে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত শপথ নিয়েছেন। নব- নির্বাচনি মেয়র রিফাতকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম। ভার্চুয়ালি যুক্ত শপথবাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি,কুমিল্লা -৭আসনের এমপি ড.প্রাণ গোপাল দত্ত,সংক্ষিত আসনের এমপি এ্যারমা দত্ত, এছাড়া অনুষ্ঠান করেননপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব। মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধরী। কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান,কুসিক নির্বাহী কর্মকর্তা ড.সফিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) এন এ তানভীর সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০