1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বাঞ্ছারামপুর মডেল থানার নবাগত ওসি সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৫৭৮ বার দেখা হয়েছে

মো.নাছির উদ্দিন: বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.নূর আলমের সঙ্গে সাংবাদিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে বাঞ্ছারামপুর মডেল থানার আয়োজনে থানার সভাকক্ষে উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।

সভায় বাঞ্ছারামপুরের আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখা এবং মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমনে তাদের মোবাইল ব্যবহারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, মোবাইলে জুয়া খেলা বন্ধ করা, ইভটিজিং প্রতিরোধ, অবাধ তথ্য প্রদানের আহবান জানিয়ে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহাম্মেদ সুবীর।
এসময় নবনিযুক্ত ওসি নূরে আলম সাংবাদিকদের একে অপরের সাথে পরিচিত হয়ে কুশল বিনিময় করেন এবং তিনি আশ্বস্ত করেন সকলের সহযোগিতা নিয়ে বাঞ্ছারামপুরকে একটি আদর্শ বাঞ্ছারামপুর গড়তে কাজ করে যাবেন।

তিনি সকলকে আশ্বস্ত করেন বাঞ্ছারামপুরকে মাদকের বিরোদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো ট্রলারেন্স নীতিকে কার্যকর করতে যথাযথ ভুমিকা পালন করবেন। এছাড়াও বাল্যবিবাহ রোধ করা এবং ডাকাত মুক্ত এলাকা গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ সুবীর, দৈনিক আমাদের সময় ও বিজয় টিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি আশেক এমরান, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন সজল, দৈনিক কালেরকন্ঠের চাঁন মিয়া সরকার, দৈনিক মানবকন্ঠের ফারুক আহাম্মেদ,দৈনিক দেশ সেবার মো.নাছির উদ্দিন, দৈনিক ভোরের কাগজের রফিকুল ইসলাম, একাত্তর টিভির মো. বাহারুল ইসলাম, এশিয়ান টিভির রিফাত আবির, বাংলা টিভির ফয়সাল আহাম্মেদ, দৈনিক নয়া শতাব্দীর আল মামুন, চ্যানেল এস এর আলমগীর হোসেন,প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০