1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

নড়াইলে চোর চক্রের ৪ সদস্য আটক, ৮টি মোটর সাইকেল উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৭০৫ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় ৮ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ (৩৯), একই উপজেলার বাজরা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে মঞ্জুরুল ইসলাম জিসান (১৪), মফিজুল হকের ছেলে ইমদাদুল হক মিলন (৩৫) ও লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের মৃত কবির সরদারের ছেলে ফসিয়ার সরদার (৩২)।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে লোহাগড়া থানায় এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম (প্রশাসন ও অর্থ) সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মিঠাপুর লাহুড়িয়া গামী ঝামারঘোপ বাজারস্থ মুরাদের চায়ের দোকানের সামনে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় কামাল শেখ ও মঞ্জুরুল ইসলাম জিসান কে আটক করে তাদের নিকট থেকে দুটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে।

এসময় আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের মৃত কবির সরদারের ছেলে ফসিয়ার সরদার এর নিকট থেকে একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ফসিয়ার সরদারের দেয়া তথ্যমতে আরও দুটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া ফরিদপুর জেলার বাদুরা গ্রামের মফিজুল হক এর ছেলের নিকট থেকে একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয় অভিযানে সর্বমোট আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এরা আন্তঃ জেলা মটর সাইকেল চোরের সদস্য। দীর্ঘ দিন ধরে তারা মটর সাইকেল চুরির সাথে জড়িত। তাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা আরো কয়েকটা মটর সাইকেল উদ্ধার করতে পারবো বলে আশা করছি। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০