1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

নগরীর চাঁনপুর থেকে ১ হাজার বোতল ফেন্সিডিলসহ ৩ যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪৫১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চাঁনপুর থেকে ১ হাজার বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। ৩ জুলাই রাতে চাঁনপুর (মধ্যপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
সোমবার (৪ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, কুমিল্লার চাঁন্দপুর (মধ্যপাড়া) গ্রামের মোঃ ফুল মিয়া’র ছেলে মোঃ নুর হোসেন পাপ্পু (২৭), একই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ আল আমিন শুভ (২৪) এবং মোঃ আমিনুর ইসলামের ছেলে মোঃ মুঈব বিন ইসলাম (২৫)। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি’র ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০