1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কক্সবাজারের মহেশখালীতে অবৈধ পানের বরজ উচ্ছেদ করল বনবিভাগ

আরএম সেলিম শাহী
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

আবদুল কাদের

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের সংরক্ষিত পাহাড়ে অবৈধ ভাবে তৈরীকরা পানের বরজ গুড়িয়ে দিয়েছে বন বিভাগের লোকজন।মহেশখালীর হোয়ানক ইউনিয়নের মহেশখালী রেঞ্জের কেরুনতলী বন বিটের আওতাধীন তোঁতার ঝিরি’র পাহাড়ে (রবিবার) ৩রা জুলাই বিকাল সাড়ে ৩ টার দিকে এ অভিযান চালানো হয়।সংরক্ষিত বনের প্রায় ১০ শতক পাহাড়ী জমি জবরদখল করে অবৈধ ভাবে পানের বরজ তৈরীর চেস্টা কালে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খানঁ জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ পানের বরজ গুডিয়ে দিয়ে সরকারী বন ভূমি জবর দখল মুক্ত করা হয়।এ সময় বন বিভাগের অভিযান টের পেয়ে জবর দখলকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। জবর দখলকারীরা বন বিভাগের সাবেক ফরেস্টার মোঃ ইউসুপ উদ্দীন হত্যার আসামী বলে ধারনা করা হচ্ছে।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী জানান, হোয়ানক ইউনিয়নের সংরক্ষিত পাহাড়ে অবৈধ ভাবে পান বরজ তৈরীকরার খবর পেয়ে তাৎক্ষনিক কেরুনতলী বিট কর্মককর্তা আবুল মঞ্জুরসহ বনকর্মীদের নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে জবর দখলকারীর কবল থেকে অবৈধ ভাবে নির্মিত পানের বরজটি ভেঙ্গে দেওয়া হয়। জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিগত ২০২০ সালের ৩০শে জুলাই তারিখে জবরদখল কারীদের কবল থেকে জমি উদ্ধার অভিযান চালালে ফরেষ্টার মোহাম্মদ ইউসুপ উদ্দীনকে নির্মম ভাবে আহত করেছিল জবর দখলকারীরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০