1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

সুবর্ণচরে তরুণীসহ ৪ রোহিঙ্গা যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩৯০ বার দেখা হয়েছে

মোঃ আবু মুসা তুহিন নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।

আটককৃত রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৫৬নম্বর ক্লাস্টারের মো.ইউসুফের ছেলে নাছির উল্ল্যাহ (২০) ৭৪নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে রাজামিয়া (১৮) ৭৪নম্বর ক্লাস্টারের সালেহ আহম্মদের ছেলে জন্নাত উল্ল্যাহ (২০) ৭১নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে মনিরুজ্জামান (৩৫)একই ক্লাস্টারের নূর মোহাম্মদের মেয়ে লোবেদা (২২)।

সোমবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে আটককৃত রোহিঙ্গাদের পুলিশে সোপর্দ করা হয়। এর আগে একই দিন সকাল ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা বলছে, সোমবার সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকায় এক সুন্দরী তরুণীসহ ঘুরাফেরা করেন ৪জন যুবক। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে দুপুরের দিকে চরজব্বর থানার পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার ভোর রাতের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০