1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বটিয়াঘাটা দুই ইউনিয়নবাসীর মধ্যে লীজঘের দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষ!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৭৫৩ বার দেখা হয়েছে

খুলনা জেলা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় পল্লীতে একটি লীজঘের দখল করাকে কেন্দ্র করে দুই ইউনিয়নবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ। উভয় গ্রুপের হামলায় আহতরা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
গতকাল শুক্রবার রাত থেকে শনিবার পযর্ন্ত উপজেলার ৩নং গঙ্গারামপুর ও ৪নং সুরখালী ইউনিয়নবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার এস আই মতিয়ার রহমান বলেন,পরিস্থিতি এখন ভালো। ওসি মোহাম্মদ শাহাজালাল বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

মামলার বাদী মোঃ ইলিয়াস গাজী বলেন,হামলাকারীরা পূর্বশত্রুতার যের ধরে সন্ত্রাসীরা লোহার রড ও অস্ত্রশস্ত্র নিয়ে আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছে। এরা সবাই ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান আসলাম হালদারের লোকজন। গত শুক্রবার রাত অনুমান সাড়ে আটটার সময় আমার ভাই ইকলাস দোকানের মালমাল কেনার জন্য সুখদাড়া বাজারে যাচ্ছিল। ঐসময় চেয়ারম্যান আসলাম বাহিনীর লোকজন গঙ্গারামপুর ইউনিয়নের হাজীর হাট জনৈক রশিদের চায়ের দোকানের সামনে ওয়াপদা রাস্তার উপর পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা উক্ত হামলাকারীরা বে-আইনীনে দলবেধে লোহার রড,লোহার শাবল, দা,বাশের লাঠী নিয়ে আমার ভাইয়ের পথ রোধ করে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার ভাই তাদের গালিগালাজ করতে নিষেধ করলে পরে তারা তার উপর হামলা করে। হামলায় আহত হয় একলাজ,সালাউদ্দিন,আইজুলসহ আরো অনেকে।
বতর্মান সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মোঃ ইলিয়াস গাজী বাদী হয়ে অভিযুক্ত মোঃ এরশাদ শেখ (৩৮), গফফার শেখ (৩২),কাদের শেখ (৩৬), জব্বার শেখ (৩৮), জাহিদুল সরদার (২৮), সঞ্জয় হালদার (৩৮), লাল মিয়া (৩৬), মনির শেখ (৩২), আঃ গনি সরদার (৪২), তাইজুল সরদার (৩২), ইলিয়াছ হালদার (৪২), মফিজুল হালদার (৫০), আজাদ শেখ (৩৮), রফিকুল শেখ (৩২), তুফান বিশ্বাস (৩০), মোস্তাকিন শেখ (৩২), সহ অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অন‍্যদিকে উক্ত বাহিনী ৪ নং সুরখালী ইউনিয়নের সুকদাড়া এলাকায় ঢুকে বেশ কিছু সাধারণ জনতার উপর হামলা করে। হামলায় ১০/১৫ জন গুরুত্ব আহত ও রক্তাক্ত জখম হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। এরা হলো উজ্জ্বল রায়, মৃন্ময় রায়, ও কুমুদ রায়। সন্ত্রাসীরা উজ্জ্বল রায়ের ডান পা ভেঙ্গে দিয়েছে। মাথায় ও শরীরের সবস্থানে লোহার রড দিয়ে বেদম মারপিট করে। এদের সবাই খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় বিষ্ণুপদ মন্ডল বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অভিযোগ দিয়েছেন। বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহা জালাল বলেন, মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহন করব।
অন‍্যদিকে সুকদাড়া এলাকার বিষ্ণুপদ মন্ডল বলেন,আসামীদের সাথে আমার সুখদাড়া গ্রামস্থ এফসিডি আই প্রকল্পের ঘের নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। যার কারনে আসামীরা বিভিন্ন অজুহাতে আমাদের মারপিট করার জন্য সুযোগ খোজে। ঘটনার দিন গত শুক্রবার ১ লা জুলাই রাত অনুমান সাড়ে নয়টার সময় আমি সহ আমার সাথে থাকা দীপক,রিয়াজ শেখ,নুর ইসলাম শেখ আমাদের ঘেরে পর্যাপ্ত আলোর মাধ্যমে মাছ ধরছিলাম। তখন উক্ত আসামীরা পূর্ব পরিকল্পনা মোতাবেক জনৈক আসলাম হালদার, পিতা- মৃত কাশেম হালদার এর নেতৃত্বে মারপিট ও হত্যা করার জন্য তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। তারা বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রামস্থ সুখদাড়া সুইচ গেটের পশ্চিম পাশে ওয়াপদা রাস্তার পাশে দা,লোহার রড,লোহার শাবল, ছ্যান দা, বাশের লাঠী,লোহার কুড়াল নিয়ে অবস্থান করে চিৎকার চেচামেচি শুরু করে। চিৎকার চেচামেচির শব্দে সুখদাড়া গ্রামস্থ রথখোলা মন্দির এবং গ্রাম থেকে অনেক লোকজন উক্ত ঘেরের দিকে ছুটে যায়। সুখদাড়া গ্রামস্থ সুখদাড়া সুইচ গেটের পশ্চিম পাশে ওয়াপদা রাস্তার উপর পৌছানো মাত্রই আসলাম হালদারের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। হামলায় অনেকে রক্তাক্ত জখম ও আহত হয়।
উক্ত ঘটনায় চেয়ারম্যান মোঃ আসলাম হালদার বলেন, আমি উক্ত ঘটনার সাথে জড়িত নই। কে বা কারা আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য পিছনে লেগেছে। তবে একটি সরকারি লীজঘের দখল করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে তিনি বলেন,। অন‍্যদিকে ৪ নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু বলেন, উক্ত ঘটনায় আমার এলাকার অনেকে আহত হয়েছে। এদের মধ্যে ২/৩ জনের অবস্থা আশংকাজনক। তিনি সকলকে খুমেক হাসপাতালে দেখতে গিয়েছিলেন। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহনের জোর দাবি করেন কর্তৃপক্ষের নিকট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০