1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুসিক নির্বাচন: নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ ৫ জুলাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪৫৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহনের আগামী ৫ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। রাজধানী ঢাকায় ওসমানী মিলনায়তনে সকাল ১১ টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত। শপথ গ্রহনের পরই নির্বাচিত জনপ্রতিনিধিরা সিটি কর্পোরেশনে তাদের আসনে বসবেন এবং তাদের অফিশিয়াল কার্যক্রম শুরু করবেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয় সূত্রে জানতে পেরেছি আগামী ৫ জুলাই সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন করার প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নব নির্বাচিত মেয়রকে মাননীয় প্রধানমন্ত্রী এবং কাউন্সিলরদেরকে এলজিআরডি শপথ পাঠ করাবেন। এদিকে গত ২৩ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়।
এরআগে গত ১৫ জুন এই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক (রিফাত) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হকের (সাক্কু) চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়েছেন তিনি। ১০৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৮.৭৪ শতাংশ। ইসির ঘোষিত ফল অনুযায়ী, নৌকা প্রতীকে ভোট পড়েছে ৫০,৩১০, নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘড়ি পেয়েছে ৪৯, ৯৬৭, ঘোড়া ২৯,০৯৯, হাতপাখা ৩,০৪০, হরিণ ২,৩২৯ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০