1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় প্রথমবারের মতো প্রধান সড়কে রথযাত্রা

এস এম আলমগীর কবির
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৬৩৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় এই প্রথমবারের মতো প্রধান সড়কে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উদ্যোগে এ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। শ্রী ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যাত্রা জগন্নাথপুর সতেররত্ন মন্দির এলাকা থেকে শুরু হয়ে কুমিল্লা শহরের ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোড হয়ে ঠাকুর পাড়াস্থ কালিতলা গৌর নিতাই মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রার উদ্বোধন করেন কুমিল্লার চান্দিনা থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. প্রাণগোপাল দত্ত। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত।
হিন্দু রীতি অনুযায়ী তিনটি আলাদা রথে চড়ে কুমিল্লার জগন্নাথপুর থেকে পাথুরিয়াপাড়া প্রদক্ষিণ করেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। কিন্তু এবারই প্রথম জগন্নাথপুর থেকে রথযাত্রা পাথুরিয়াপাড়ায় না থেমে রথযাত্রা হোটেল সালাউদ্দিন হয়ে ঠাকুরপাড়া কালিতলা মন্দিরে গিয়ে শেষ হয়। এদিন রথযাত্রা উপলক্ষে কুমিল্লার পূর্বাঞ্চল জগন্নাথপুরে ছিল সাজসাজ রব।
প্রত্যেক বছরই রথযাত্রার দিন হাজার হাজার ভক্তের সমাগম হয় কুমিল্লার জগন্নাথপুরে। করোনার কারনে ব্যতয় ঘটলেও এবারও তার ব্যতিক্রম হয় নি। বিপুল সংখ্যক নারী পুরুষ রথ টেনেছেন। উল্টো রথের দিন ফের রথ ফিরে যাবে জগন্নাথ মন্দিরে ইসকনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০