1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, অভিষেক ও সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৫৯০ বার দেখা হয়েছে

মোঃআবু মুসা তুহিন

সোনাগাজী প্রেসক্লাবের ২০২২-২৩ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ, অভিষেক ও সংবর্ধনা ১ জুলাই (শুক্রবার) বিকেলে সোনাগাজী পৌর শহরের নিউ ফুড গার্ডেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আবদুর রহিম।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহিরুল হক খাঁন সজীব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহ শহীদ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ, সদ্য বিদায়ী সভাপতি মোঃ ওবায়দুল হক, সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, সাবেক সহসভাপতি মেহরাব হোসেন মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দাগনভুঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনী প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক এম শরীফ ভুঞা, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা.শুকলাল দেবনাথ, শাহাপুর মুনস্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম, আমরা গর্বিত ফেনীর সন্তান’র এডমিন ও ব্লাড ডোনার মিনহাজ উদ্দিন, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সহসভাপতি কবি মহিউদ্দিন খোকন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম মহব্বত, সদস্য ডা. মোঃ কামাল উদ্দিন, মোশাররফ হোসাইন, কমরেড আবু তাহের, ফারাহ মোঃ ফুয়াদ প্রমূখ।
উল্লেখ্য যে, গত ১৭ই জুন সোনাগাজী প্রেসক্লাবের মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক নবচেতনা সোনাগাজী প্রতিনিধি জহিরুল হক খাঁন সজীব সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সমসাময়িক’র বার্তা সম্পাদক মোঃ শহীদুল ইসলাম (শাহ শহীদ) নির্বাচিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০