1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

গ্লোবাল টেলিভিশনের পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষে জয়পুরহাটে দোয়া ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৬০৭ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ : জয়পুরহাট প্রতিনিধি

বিশ্বময় প্রতিদিন’ এই স্লোগানকে সামনে রেখে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে পূর্ণাঙ্গ সম্প্রচারে এলো গ্লোবাল টেলিভিশন।
এ উপলক্ষে জয়পুরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান এর আয়োজনে (৩০ জুন) বৃহস্পতিবার রাত ৮ টায় জয়পুরহাট মডেল প্রেস ক্লাবে এক দোয়া ও আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুসফেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম সোলায়মান আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্লোবাল টেলিভিশন দেশ, জাতি, মুক্তিযুদ্ধ, মাটি ও মানুষের কথা বলবে। মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের কথা বলবে। গ্লোবাল টিভি সুন্দর ও রুচিশীল অনুষ্ঠান উপহার দেবে। আশা করি, সম্মানিত দর্শকরা আপনাদের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন।

আলোচনা শেষে গ্লোবাল টেলিভিশন পূর্ণাঙ্গ সম্প্রচারে আসায় কেক কাটার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলে, দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মতলুব হোসেন, জয়পুরহাট মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, প্রেসক্লাব জয়পুরহাটের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সোহেল আহমেদ লিও,বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মুনি, আর টিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, কালের কণ্ঠের কলামিস্ট মশিউর রহমান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি নেওয়াজ মোর্শেদ নোমান, মাওলানা ইমরান হোসেন, সাংবাদিক আল মামুন, মিলন রায়হানসহ ভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০