1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আন্তর্জাতিক পরিসরে সম্মানিত তাহসীন বাহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৬২৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
দেশের জয়ীতা পুরষ্কারে ভূষিত হওয়ার পর আন্তর্জাতিক পরিমন্ডলেও সম্মানিত হয়েছেন ডাঃ তাহসীন বাহার।ব্যাংককে আয়োজিত ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তিনি।
২৪ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট আয়োজিত এক সামিটে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এবার বিশ্বের ৩৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সামিট-২০২২।
জানা যায়, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের ক্ষমতায়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অসাধারণ অবদান রাখায় তাহসীন বাহার এ অ্যাওয়ার্ড অর্জন করেন। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। এ সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি নিজেই। এ সংগঠনের মাধ্যমে তরুন উদ্যোক্তা তৈরীসহ দেশের প্রায় সাড়ে ৪ হাজার সদস্য কাজ করে সমাজে অসমান্য অবদান রাখছেন বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে।
সম্মাননা প্রাপ্তিতে তাহসীন বাহার বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে অনুপ্রেরণা পাওয়া যায়। সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এমন একটি সম্মাননা আগামীর পথ চলায় তারুণ্যের প্রেরণা জোগাবে।
গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল সভাপতিত্বে অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে থাইল্যান্ডের শিক্ষা উপমন্ত্রী ড. কালায়া সফনপানিচ, ইউনাইটেড পিস কিপার্স ফেডারেল কাউন্সিলের প্রেসিডেন্ট ড. আফিনিতা চাইচানা প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট বিশ্বের তরুণদের মেধা ও নেতৃত্ব নিয়ে কাজ করে। সংস্থাটি ২০১৪ সালে নেপালে যাত্রা শুরু করে বর্তমানে বিশ্বের ৮০টি দেশে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০