1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জয়পুরহাটে মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৬৮৮ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক গোলাম সোরোয়ার রায় এ ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আরশেদ আলী রাশেদ পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুরের মৃত মজিবুর রহামানের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর পাঁচবিবির পূর্ব রামচন্দ্র গ্রামে আরশেদ আলীর নিজ শয়ন কক্ষে তার পরিহিত প্যান্টের পকেটে থেকে ৪০ গ্রাম হেরোইনসহ জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়।

পরে আদালতে মামলাটির বিচার শুরু হয়। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত আজ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০