1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুসিক নির্বাচন:শঙ্কামুক্ত পরিবেশ চান ভোটাররা

লিটন মিয়া লাকু
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৮০৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আর মাত্র সাত দিন পর। এই নির্বাচন সামনে রেখে জেলা পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত আছে এবং কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানানো হলেও তবে নির্বাচন কমিশন থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে কোনো চিঠি সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেনি বলে জানা গেছে।

এ অবস্থায় ভারত সীমান্তবর্তী এই জেলার সিটি নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীসহ সচেতন মহলে অনেকটা উদ্বেগ-উত্কণ্ঠা বিরাজ করছে। নির্বাচনে অংশ নেওয়া একাধিক মেয়র ও কাউন্সিলর পদে বেশ কয়েক জন প্রার্থী ও নাগরিক সমাজের নেতারা অবাধ, সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠার স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

এদিকে নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এবং সাতটি কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে অন্তত ছয়-সাত জন পুলিশ সদস্য, ২০ জন পুরুষ ও মহিলা আনসার সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্য ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া কেন্দ্রের বাইরে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স, বিজিবির টহল টিম, রিজার্ভ পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। মোতায়েন থাকবে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার অন্তত ৬ হাজারেরও অধিক সদস্য। ভোটের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে নগরীর প্রতিটি প্রবেশপথে মোতায়েন থাকবে পুলিশের ৭৫টি চেকপোস্ট ও ১০টি পিকেট টিম, থাকবে বুলেটপ্রুফ আরমোরেড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) ও জলকামান গাড়ি। সব মিলিয়ে ভোটের দিনে পাঁচ স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে ভোটকেন্দ্রসহ পুরো নগরী। জেলা পুলিশ সুপারের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, ভারত সীমান্তঘেঁষা জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলা। তাই সীমান্তপথে এখন শুধু মাদকই নয়, অবৈধ অস্ত্রও আসছে। সন্ত্রাসীদের হাতে অনেকটা সহজলভ্য অবৈধ ছোট-বড় অস্ত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাঝেমধ্যে ধরাও পড়ছে এসব অস্ত্র।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম. তানভীর আহমেদ বলেন, সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি, অভিযানও অব্যাহত আছে। ইতিমধ্যে নগরীর সব ওয়ার্ডে বিট পুলিশিং সভা করা হয়েছে। এছাড়া পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি স্পেশাল মোবাইল টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০