1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার গোবিন্দপুর থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৭০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শনিবার কোতয়ালী মডেল থানার গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় ৬২.৫০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার বুড়িচং থানার চড়ানল (কাজী বাড়ী) গ্রামের কাজী আব্দুর রশিদ এর ছেলে কাজী রবিউল ইসলাম এবং একই থানার কোদালিয়া (উত্তর পাড়া) গ্রামের মৃত আব্দুল রশিদ এর ছেলে ইছাহাক(৩০)।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০