1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুসিক নির্বাচনে ১৩নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ট্রাক্টর মার্কায় মোঃনূরে আলম বাবু 

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৬৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং ওয়ার্ড-
দক্ষিণ চর্থা উত্তরে সার্কুলার রোড(কামাল উদ্দিন চৌধুরী ও হোচ্ছাম হায়দার চৌধুরী সড়ক)পূর্বে মুরাদপুর জিনার পুকুর পাড় হয়ে নবাববাড়ী চৌমুহনী দক্ষিণে ড. আখতার হামিদ খান রোড/ইপিজেড রোড,পশ্চিমে কুমিল্লা লাকসাম রোড এলাকার। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ১৩ নং ওয়ার্ড দক্ষিন চর্থা এলাকার বাসিন্দা সাবেক ছাত্রনেতা বর্তমান শিক্ষক বিশিষ্ট সমাজ সেবক কাউন্সিলর পদ প্রার্থী মোঃনূরে আলম বাবু ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

নির্বাচনে বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রতিনিয়ত।বিতরণ করছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।প্রতিদিন কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে দোয়া চাইতে দেখা যাচ্ছে।
কাউন্সিলর পদ প্রার্থী মোঃনূরে আলম বাবু জানান,প্রতীক বরাদ্দ পর থেকেই তারা দিন রাত প্রচারে বেস্ত হয়ে পড়েন।

বর্তমান সময়ে ১৩নং ওয়ার্ডের আলোচিত মুখ জনগণের সেবা করার আকাঙ্ক্ষা পোষণ করে একটি দূর্নীতিমুক্ত সমাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা, নারী ও শিশু নির্যাতন বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপে পরিকল্পিত পরিচ্ছন্ন আধুনিক মডেল সিটি ওয়ার্ড গড়ে তুলতে আসন্ন কুসিক নির্বাচনে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী- সাবেক ছাত্র নেতা শিক্ষানুরাগী সমাজ সেবক মোঃ নূরে আলম বাবু।

স্থানীয় এলাকাবাসীর একাধিক সুত্রে জানা যায়,আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে সবার পরিচিত মুখ ও সিটির ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ট্রাক্টর মার্কায় মোঃ নূরে আলম বাবু একজন পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তি সিটি শহরে তরুণ নেতৃত্ব হিসেবে জনপ্রিয়তায় অন্যদের থেকে এগিয়ে রয়েছেন,ভালো মানুষ হিসেবেও তার একটি বিশেষ পরিচিতি রয়েছে। এছাড়াও এই ওয়ার্ডের এবারো প্রার্থী হওয়ায় তার অনেক সুবিধাও রয়েছে।

তার প্রার্থীতা নিয়ে এলাকার বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাক্টর মার্কায় মোঃ নূরে আলম বাবু বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডে নিজস্ব আর্থিক প্রতিশ্রুতি ও বাস্তবায়নের দৃষ্টান্ত স্থাপনে উল্লেখ যোগ্য ভুমিকা রাখায় তিনি ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন।

তিনি শুধু যুব সমাজ নয়,ছাত্র, শিক্ষক, মুরুব্বিসহ সকল ধর্ম বর্ণের মানুষ আসন্ন কুসিক নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ট্রাক্টর মার্কায় নূরে আলম বাবুকে প্রত্যাশা করছেন।আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমি একজন প্রার্থী হয়েছি। এলাকার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছি। আমি সিটি নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থাকবো। আমি জনগনের সেবা করতে চাই।

কাউন্সিলর হিসেবে নয় একজন সেবক হিসেবে অতীতে যেমন সবার পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকার চিন্তা নিয়ে আমি প্রার্থী হয়েছি। তিনি আরও জানান সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি মডেল আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ওয়ার্ড গঠনসহ এলাকার সকল কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। তবে তিনি একটি সুস্ঠ শান্তিপূর্ণ নির্বাচন আশা করেন পরিশেষে তিনি ১৩ নং ওয়ার্ডের সকল ভোটার বৃন্দের দোয়া ভোটারের ভোট ও সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০