1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে: ১০৫ কেন্দ্রের মধ্যে ৮৯টি ঝুঁকিপূর্ণ

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৭১৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোট শান্তিপূর্ণভাবে শেষ করতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুসিকের দুই উপজেলার ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দিষ্ট সংখ্যক সদস্য মোতায়েন থাকবে প্রতিটি কেন্দ্রে। এছাড়া কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভ্রাম্যমাণ আদালত থাকবে। সবমিলিয়ে ভোটের দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো নগরী।

জেলা পুলিশ সুপারের বিশেষ শাখা (ডিএসবি) থেকে শনিবার দুপুরে এসব তথ্য জানানো হয়। সূত্রটি আরও জানায়, ৬ হাজারেরও বেশি আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন থাকবে। নগরীর প্রতিটি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কে থাকবে চেক পোস্ট।

১৫ জুন সদর ও দক্ষিণ উপজেলার ২৭টি ওয়ার্ডের সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। ১০৫ ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি ঝুঁকিপূর্ণ, সাতটি কম ঝুঁকিপূর্ণ এবং ৯টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা পুলিশের বাইরেও আশপাশের জেলা থেকে আনা হচ্ছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। ভোটের দিন রাস্তায় থাকবে আরমোরেড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) ও জলকামান গাড়ি। পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, র্যা বের অন্তত ২৭টিম কাজ করবে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আশা করি ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা থাকবে।

রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসন সব দিক থেকে সহায়তা দিচ্ছে। আমরা নির্বাচন কমিশন থেকেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। সুষ্ঠু ভোট নিয়ে প্রার্থী ও ভোটারদের শঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছি না। আশা করি, ভোটের পরিবেশ ভালো থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০