1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জুয়া খেলার অপরাধে বিএনপি নেতাসহ ৪জনকে জেল ও ১জনকে জরিমানা!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৮৬০ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে বিএনপি নেতাসহ ৪জনকে জেল ও একজনকে জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। ০৪ জুন (শনিবার) তাদের এ দন্ড ও জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে নড়াগাতী থানার কেশবপুর গ্রামের নিজাম চৌধুরীর ছেলে ও নড়াগাতি থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী ছাকায়েত হোসেন ঝুনু (৪৫), নলামারা গ্রামের সন্তোষ মজুমদারের ছেলে প্রবাস মজুমদার(৪৫), যোগানীয়া গ্রামের কুটি মিয়া শরীফের ছেলে রইচ উদ্দিন(৫২) ও কচুয়া ডাঙ্গা গ্রামের আক্তার মোল্যার ছেলে আলমগীর মোল্যা(৫০)সহ ৪জনকে জুয়া খেলার অপরাধে ১৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে এবং অপর আসামী যোগানীয়া গ্রামের আক্তারুজ্জামান বিশ্বাসের ছেলে নাজির বিশ্বাস(৫০) কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুন (শুক্রবার) সন্ধ্যায় নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহার নির্দেশনায় নড়াগাতী থানা পুলিশের এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যোগানীয়া বাজারের জুনু চৌধুরীর ডেকোরেটরের দোকানের পিছনে ফাঁকা জায়গায় জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে এবং পরদিন আজ তাদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এর আদালতে হাজির করলে ৪ জনকে সাজা ও একজনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮৬৭(৪) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামীদের এ সাজা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০